দোকানের জন্যবেচা, বাকি, স্টক, ক্যাশ

দোকানের হিসাব অ্যাপ: বলুন, বেচুন, রাতে মিলিয়ে নিন

কাউন্টারে চাপ দিয়ে, বারকোডে বা মুখে বলে বেচা। চেনা কাস্টমারের বাকি, তাদের হাতে হিসাবের লিংক, স্টক, ক্যাশবক্স আর রাতের হিসাব: পুরো দোকান এক ফোনে, বাংলায়।

প্রথম ৭ দিন বিনামূল্যে চালিয়ে দেখুন, তারপর ৳১৯৯ / মাস

আপনার হিসাব শুধু আপনার। বিজ্ঞাপন নেই, তথ্য বিক্রি নেই।

একটা দিন

দোকানদারের একটা দিন, Link সহ

  1. সকাল

    দোকান খোলা

    শুরুর ক্যাশ লিখুন। কী কিনবো বলে দেয় কোন মাল এই সপ্তাহে শেষ হবে, আর সাপ্লায়ারের বাকি কবে দেবেন।

  2. সারাদিন

    মুখে বলে বা বারকোডে বেচা

    পণ্যে চাপ দিন, বারকোড স্ক্যান করুন, বা বলুন। নগদ দিলে ফেরত কত দেখায়; ভিড়ে কার্ট “রাখুন”, পরে ফেরান।

  3. যখন দরকার

    বাকি

    চেনা কাস্টমারের বাকি নামে লেখা হয়; বাকির সীমা পার হলে আগে জিজ্ঞেস করে। হিসাবের লিংক পাঠালে তিনি অ্যাপ ছাড়াই দেখেন।

  4. বিকেল

    কাস্টমার জানালেন “দিয়েছি”

    যারা বিকাশে দিলেন, লিংক থেকে জানান। ইনবক্সে সব বাছুন, এক ট্যাপে মেনে নিন; প্রত্যেকের বাকি কমে।

  5. রাত ৯টা

    দিন বন্ধ

    আজকের হিসাব: কত বেচা, কত লাভ, কাকে তাগাদা। বক্স গুনে ক্যাশ মিলাই, তারপর ঝাঁপ বন্ধ।

টুল

দোকান চালাতে যা লাগে, এক অ্যাপে

বিস্তারিত

প্রতিটা কাজ, আলাদা করে

দাম

দোকানের প্ল্যান, এক দাম

প্রতি ব্যবসা

৳১৯৯ / মাস

প্রথম ৭ দিন চালিয়ে দেখুন, টাকা লাগবে না

  • কাউন্টার, বাকি, স্টক, ক্যাশবক্স, রিপোর্ট: সব টুল এক দামে
  • স্টাফ যোগ করুন, প্রত্যেকে নিজের নম্বরে
  • link.bponi.com/plan পাতায় টাকা দিন

এসএমএস তাগাদা

৬০০টি ৳২৩৯

অ্যাপের ভেতরে আর WhatsApp-এ তাগাদা ফ্রি।

নিজের খাতা

সবসময় ফ্রি

ধার, বাজার, পরিবারের হিসাব আলাদা থাকে। দামের বিস্তারিত

প্রশ্ন

দোকানদাররা যা জানতে চান

  • দোকানের হিসাবের অ্যাপের দাম কত?
    প্রথম ৭ দিন বিনামূল্যে, তারপর প্রতি ব্যবসা ৳১৯৯/মাস, link.bponi.com/plan পাতায় দেওয়া যায়। এসএমএস তাগাদা আলাদা: ৬০০টি ৳২৩৯। নিজের ব্যক্তিগত খাতা সবসময় ফ্রি।
  • কোন কোন দোকানে চলে?
    মুদি, ফার্মেসি, সেলুন-পার্লার, চায়ের দোকান, কাপড়, দর্জি, ইলেকট্রনিক্স-মোবাইল, আর যেকোনো ছোট অফলাইন ব্যবসা। ধরন বাছলে সেই দোকানের শুরুর পণ্য আর টুল আসে।
  • মুখে বলে কি সত্যিই বেচা লেখা যায়?
    হ্যাঁ। কাউন্টারে বলুন “রহিম ভাই ২ কেজি চাল, বাকি রাখো”, বেচা আর বাকি দুটোই লেখা হয়। মুখে বলায় নেট লাগে; টাইপ করা এন্ট্রি নেট ছাড়াও চলে।
  • স্টাফ কি সব কিছু বদলাতে পারবেন?
    না। প্রত্যেকে নিজের নম্বরে ঢোকেন; মুছতে বা বাতিল করতে চাইলে আপনার অনুমতি লাগে, আর কে কী বদলালেন সব লেখা থাকে।
  • Link কি কাস্টমারের টাকা নেয়?
    না। Link টাকা রাখে না, পাঠায় না। কাস্টমার নিজের বিকাশ বা নগদ থেকে আপনাকে দেন, তারপর লিংক থেকে “দিয়েছি” জানান; আপনি মেনে নিলে বাকি কমে।
  • আমার অন্য Bponi অ্যাপের দোকান কি এখানে আসবে?
    না। Bponi Link আলাদা একটা পণ্য; এর দোকানের হিসাব শুধু Link-এর ভেতরেই থাকে। অ্যাপটি Android-এ Google Play আর iPhone-এ App Store থেকে নিন।

৭ দিন চালিয়ে দেখুন

তারপর ৳১৯৯/মাস, link.bponi.com/plan থেকে।

আরও পড়ুন