কাপড়ের দোকানে কোন মাল চলে, কোনটা পড়ে আছে
ঈদের আগে কোন থ্রি-পিস আবার আনবেন, কোন শাড়িতে টাকা আটকে আছে: পণ্যের হিসাব বলে দেয়। ক্যাটাগরি, অফারের দাম আর মহাজনের বাকি এক ফোনে।
প্রথম ৭ দিন বিনামূল্যে চালিয়ে দেখুন, তারপর ৳১৯৯ / মাস
যাদের জন্য
সমস্যা
কাপড়ের দোকান: রোজ যা হয় আর Link যা করে
“ঈদের পর অনেক মাল পড়ে থাকে।”
পণ্যের হিসাব দেখায় কী চলে, কী পড়ে আছে আর তাতে কত টাকা আটকে। অফারের দাম দিন নির্দিষ্ট দিন পর্যন্ত।
“মহাজনের কাছে কত বাকি, ঠিক জানি না।”
কেনা লিখলে সাপ্লায়ারের বাকিতে ওঠে; দেওয়ার তারিখ দিলে সেদিন সকালে মনে করায়।
“বিয়ের কেনাকাটায় অর্ধেক নগদ, অর্ধেক পরে।”
বেচার সময় যা নগদ পেলেন নিন, বাকিটা কাস্টমারের খাতায়। শোধ হলে মোট বাকি নিজেই কমে।
“পুরোনো কাস্টমার আর আসেন না, টের পাই না।”
সেরা ও হারানো কাস্টমারে দেখায় কে আর আসেন না; এক চাপে WhatsApp-এ ডাকুন।
টুল
এই দোকানে যে টুলগুলো সবচেয়ে কাজে লাগে
শুরুর পণ্যের তালিকা তৈরি থাকে
“কাপড়ের দোকান” বাছলে এগুলো আগেই যোগ হয়ে থাকে, দাম নিজের মতো বদলে নিন: শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, লুঙ্গি।
একটা দিন
একটা দিন, Link সহ
সকাল ১১টা
নতুন চালান
মহাজনের মাল কেনা লিখুন, ক্যাটাগরি দিন: মেয়েদের, ছেলেদের। বাকিটা সাপ্লায়ারের খাতায়।
বিকেল ৪টা
অফার চালু
পুরোনো শাড়িতে অফারের দাম দিন, শেষ দিন সহ; দোকানের প্রোফাইলেও দেখায়।
সন্ধ্যা
বিয়ের কেনাকাটা
বড় বেচা, কিছু বিকাশে TrxID সহ, বাকিটা খাতায়।
মাসের শেষে
স্টক গণনা
তাক ধরে গুনুন; কী কম পড়ল, কত টাকার, এক পাতায়।
দাম
দোকানের প্ল্যান, এক দাম
প্রতি ব্যবসা
৳১৯৯ / মাস
প্রথম ৭ দিন চালিয়ে দেখুন, টাকা লাগবে না
- কাউন্টার, বাকি, স্টক, ক্যাশবক্স, রিপোর্ট: সব টুল এক দামে
- স্টাফ যোগ করুন, প্রত্যেকে নিজের নম্বরে
- link.bponi.com/plan পাতায় টাকা দিন
এসএমএস তাগাদা
৬০০টি ৳২৩৯
অ্যাপের ভেতরে আর WhatsApp-এ তাগাদা ফ্রি।
প্রশ্ন
কাপড়ের দোকান: মালিকরা যা জানতে চান
কাপড়ের দোকানের স্টক কীভাবে রাখব?
প্রতিটা পণ্য ক্যাটাগরিতে রাখুন, কেনা লিখলে স্টক বাড়ে, বেচলে কমে। মাসে একবার স্টক গণনায় তাক ধরে গুনে মেলান।ঈদে অফারের দাম দেওয়া যায়?
হ্যাঁ। পণ্যে অফারের দাম আর শেষ দিন দিন (৯০ দিনের মধ্যে); তারপর আগের দামে ফেরে।প্রতি সাইজ বা রঙ আলাদা রাখা যায়?
প্রতিটা সাইজ বা রঙ আলাদা পণ্য হিসেবে যোগ করুন; আলাদা স্টক আর দাম থাকবে।অনলাইনে কাপড় দেখানো যায়?
দোকানের প্রোফাইলে ছবি, ঠিকানা আর পণ্য দিন; কাছের মানুষ Link-এ দেখে অর্ডার দিতে পারেন।
আজই দোকানের হিসাব শুরু করুন
প্রথম ৭ দিন বিনামূল্যে, তারপর ৳১৯৯/মাস।