কাস্টমার জানান “দিয়েছি”, আপনি এক ট্যাপে মেনে নেন
কাস্টমার বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে হিসাবের লিংক থেকে “দিয়েছি” জানান। আপনি ইনবক্সে সব বেছে একবারে মেনে নেন, প্রত্যেকের বাকি কমে যায়। Link টাকা ধরে না, শুধু হিসাব মেলায়।
প্রথম ৭ দিন বিনামূল্যে চালিয়ে দেখুন, তারপর ৳১৯৯ / মাস
কীভাবে
টাকা আসা থেকে বাকি কমা পর্যন্ত
- 1
কাস্টমার টাকা পাঠান
হিসাবের লিংকে মোট বাকি দেখে নিজের বিকাশ, নগদ বা ব্যাংক থেকে আপনাকে পাঠান।
- 2
“দিয়েছি” জানান
লিংক থেকেই কত দিলেন, কীভাবে, চাইলে TrxID; আপনার ইনবক্সে আসে।
- 3
আপনি মেনে নেন
যা সত্যিই এসেছে, বেছে “মেনে নিন”। খাতায় পেলাম ওঠে, বাকি কমে।
কেন নিরাপদ
Link টাকা ধরে না
টাকা আপনার অ্যাকাউন্টে
টাকা কাস্টমারের বিকাশ থেকে সরাসরি আপনার বিকাশে যায়। Link-এ কোনো ওয়ালেট নেই।
আগে মিলিয়ে নিন
আপনার বিকাশে টাকা এসেছে দেখে তারপর মেনে নিন; না এলে “না” বলুন।
প্রমাণ থাকে চিরদিন
TrxID বা ছবি সহ লেনদেন পেমেন্ট প্রমাণে থাকে; দুজনে মানলে “দুই পক্ষ নিশ্চিত”।
কাস্টমারের অ্যাপ লাগে না
হিসাবের লিংক ব্রাউজারে খোলে; নিজের সব দোকানের বাকি একসাথে দেখতে link.bponi.com/me।
টুল
পেমেন্টের টুল
দাম
দোকানের প্ল্যান, এক দাম
প্রতি ব্যবসা
৳১৯৯ / মাস
প্রথম ৭ দিন চালিয়ে দেখুন, টাকা লাগবে না
- কাউন্টার, বাকি, স্টক, ক্যাশবক্স, রিপোর্ট: সব টুল এক দামে
- স্টাফ যোগ করুন, প্রত্যেকে নিজের নম্বরে
- link.bponi.com/plan পাতায় টাকা দিন
এসএমএস তাগাদা
৬০০টি ৳২৩৯
অ্যাপের ভেতরে আর WhatsApp-এ তাগাদা ফ্রি।
প্রশ্ন
পেমেন্ট নিয়ে প্রশ্ন
Link কি বিকাশ বা নগদের টাকা নেয় বা পাঠায়?
না। Link কখনো টাকা রাখে না, পাঠায় না। কাস্টমার নিজের বিকাশ বা নগদ থেকে আপনাকে দেন; Link শুধু লেখে, মনে করায় আর মেলায়।কাস্টমার “দিয়েছি” জানালে বাকি কি নিজেই কমে?
না, আগে আপনি দেখে মেনে নেন। ইনবক্সে “কাস্টমার জানালেন” তালিকায় হ্যাঁ বললে তাঁর খাতায় পেলাম ওঠে, না বললে বাদ।অনেকগুলো “দিয়েছি” একসাথে মানা যায়?
হ্যাঁ। বেছে নিন → সব বাছুন → “n টি মেনে নিন”। শুধু যেগুলো সত্যিই এসেছে সেগুলো বাছুন; প্রত্যেক কাস্টমারের বাকি কমে যায়।পেমেন্ট প্রমাণ কী?
TrxID বা ছবি সহ প্রতিটা লেনদেন, চিরদিন রাখা। অন্য পক্ষ মেনে নিলে “দুই পক্ষ নিশ্চিত” লেখা হয়। এটা বিকাশ বা ব্যাংকের যাচাই নয়, দুজনের সম্মতি।কাস্টমার কীভাবে আমার বিকাশ নম্বর পাবেন?
অ্যাপে আপনার পেমেন্ট নম্বর (বিকাশ, নগদ, ব্যাংক) দিন; সেগুলো হিসাবের লিংকে আর PDF-এ দেখায়। কাস্টমার সেখান থেকে দেখে নিজের অ্যাপে টাকা পাঠান।
বাকি আদায় সহজ করুন
প্রথম ৭ দিন বিনামূল্যে, তারপর ৳১৯৯/মাস।