কিস্তি, সার্ভিস, স্টক: ইলেকট্রনিক্সের পুরো হিসাব
“রহিম মিয়াকে ফ্রিজ কিস্তিতে দিলাম ৬০ হাজার, ডাউন ১০ হাজার, ১০ মাসে”: একবার বললেই কিস্তির বিক্রি লেখা। কে পিছিয়ে আগে দেখায়, সার্ভিসের সেট কোথায় আছে এক চাপে।
প্রথম ৭ দিন বিনামূল্যে চালিয়ে দেখুন, তারপর ৳১৯৯ / মাস
যাদের জন্য
সমস্যা
ইলেকট্রনিক্স ও মোবাইল: রোজ যা হয় আর Link যা করে
“কিস্তির কার্ড হারায়, কে কয় মাস দিল মেলে না।”
কিস্তির বিক্রিতে প্রতিটা চুক্তি, বাকি কত, কয়টা দেওয়া; সবচেয়ে পিছিয়ে থাকা আগে। এ মাসের কিস্তি নিতে এক চাপ।
“কাস্টমার ফোন করে, আমার সেট কোথায়?”
সার্ভিসে প্রতিটা সেট: দোকানে, পাঠানো, ঠিক হয়ে এসেছে। ফেরত দেওয়ার সময় চার্জ নিন; ওয়ারেন্টিতে থাকলে ০।
“দামি মাল, একটা হারালেই বড় লোকসান।”
বারকোডে বেচা, স্টক গণনায় তাক ধরে গোনা; কী কম পড়ল কত টাকার, এক পাতায়।
“স্টাফ বেচা বাতিল করে, পরে বলে ভুল চাপ।”
মুছতে বা বাতিল করতে স্টাফকে অনুরোধ পাঠাতে হয়; কে কী বদলালেন সব লেখা থাকে।
টুল
এই দোকানে যে টুলগুলো সবচেয়ে কাজে লাগে
শুরুর পণ্যের তালিকা তৈরি থাকে
“ইলেকট্রনিক্স ও মোবাইল” বাছলে এগুলো আগেই যোগ হয়ে থাকে, দাম নিজের মতো বদলে নিন: এলইডি টিভি ৩২ ইঞ্চি, ফ্রিজ ২৫২ লিটার, সিলিং ফ্যান, এসি ফিটিং (সেবা)।
একটা দিন
একটা দিন, Link সহ
সকাল ১০টা
কে পিছিয়ে
কিস্তির বিক্রি খুলুন: যিনি সবচেয়ে বেশি পিছিয়ে, তিনি উপরে। তাগাদা পাঠান।
দুপুর
সার্ভিসে সেট এল
মুখে বলুন, সার্ভিসে উঠে যায়। মেকানিকের কাছে পাঠালে এক চাপে “পাঠানো”।
বিকেল
কিস্তিতে ফ্রিজ
দাম, ডাউন পেমেন্ট, কয় মাস: একবার বললেই চুক্তি। মাসে মাসে কিস্তি নিন।
রাত
হিসাব মেলানো
বিকাশ, ব্যাংক, নগদ আলাদা; বক্স গুনে মেলান, আজকের হিসাবে দিনের লাভ।
দাম
দোকানের প্ল্যান, এক দাম
প্রতি ব্যবসা
৳১৯৯ / মাস
প্রথম ৭ দিন চালিয়ে দেখুন, টাকা লাগবে না
- কাউন্টার, বাকি, স্টক, ক্যাশবক্স, রিপোর্ট: সব টুল এক দামে
- স্টাফ যোগ করুন, প্রত্যেকে নিজের নম্বরে
- link.bponi.com/plan পাতায় টাকা দিন
এসএমএস তাগাদা
৬০০টি ৳২৩৯
অ্যাপের ভেতরে আর WhatsApp-এ তাগাদা ফ্রি।
প্রশ্ন
ইলেকট্রনিক্স ও মোবাইল: মালিকরা যা জানতে চান
কিস্তিতে বিক্রির হিসাব রাখার অ্যাপ আছে?
Bponi Link-এর কিস্তির বিক্রিতে প্রতিটা চুক্তি, বাকি আর কে পিছিয়ে দেখায়; এ মাসের কিস্তি এক চাপে নেওয়া যায়।মুখে বলে কিস্তির বিক্রি লেখা যায়?
হ্যাঁ: “রহিম মিয়াকে ফ্রিজ কিস্তিতে দিলাম ৬০ হাজার, ডাউন ১০ হাজার, ১০ মাসে”।সার্ভিসের সেট কোথায় আছে কীভাবে জানব?
সার্ভিসে প্রতিটা সেট তিন ধাপে: দোকানে, পাঠানো, ঠিক হয়ে এসেছে। যেটা ফেরত দেওয়ার জন্য তৈরি, সেটা আগে।ওয়ারেন্টির কাজে চার্জ ছাড়া রাখা যায়?
হ্যাঁ। ফেরত দেওয়ার সময় চার্জ ০ দিলেই হয়।মোবাইল বা টিভির বারকোড স্ক্যান করা যায়?
বারকোড স্ক্যান করে পণ্য খোঁজা আর বেচা যায়; নতুন কোড হলে নতুন পণ্য তৈরি শুরু হয়।
আজই দোকানের হিসাব শুরু করুন
প্রথম ৭ দিন বিনামূল্যে, তারপর ৳১৯৯/মাস।