ফেরত ও বাতিল নীতি
হালনাগাদ: নভেম্বর ২০২৬
১. ৭ দিনের ফ্রি ট্রায়াল
ব্যবসা চালু করলে প্রথম ৭ দিন বিনামূল্যে, কার্ড বা পেমেন্ট ছাড়াই। না বলে কখনো টাকা কাটা হয় না।
২. বাতিল
প্ল্যান মাসে মাসে নিজে দেন, তাই বাতিল করতে শুধু পরের মাসে না দিলেই হয়। যে মাসের টাকা দিয়েছেন, তার শেষ দিন পর্যন্ত সব চলবে।
৩. কখন ফেরত পাবেন
আমাদের কারিগরি সমস্যায় আপনার দোকানের বেচা-কেনা লেখা বন্ধ থাকলে আর ৪৮ ঘণ্টায় তা ঠিক না হলে, চলতি মাসের পুরো টাকা ফেরত।
একই মাসের জন্য দুবার টাকা কাটলে বাড়তিটা ফেরত।
এসএমএস প্যাকের টাকা দেওয়ার পরও ব্যালেন্সে যোগ না হলে পুরো টাকা ফেরত।
৪. যা ফেরত হয় না
ব্যবহার করা মাসের প্ল্যান আর পাঠানো এসএমএস।
৫. কীভাবে চাইবেন
support@bponi.com-এ অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর বিকাশের লেনদেন নম্বর (TrxID) দিয়ে লিখুন। ফেরত যায় যে পথে টাকা দিয়েছিলেন সেই পথে।