তুলনাখাতা, শিট, মনে রাখা

কাগজের খাতা বনাম Bponi Link

দোকানের হিসাব আজও বেশিরভাগ জায়গায় লাল খাতায়, কিছু জায়গায় Excel শিটে, আর অনেকটা মাথায়। তিনটার ভালো-মন্দ আর Link কোথায় আলাদা, সৎভাবে পাশাপাশি।

পাশাপাশি

কোনটায় কী পাবেন

কাগজের খাতাস্প্রেডশিটমনে রাখাBponi Link
শুরু করার খরচএকটা খাতাকম্পিউটার বা ফোনকিছু না৭ দিন বিনামূল্যে, তারপর ৳১৯৯/মাস
ভিড়ে দ্রুত লেখাহাতে লেখাটাইপ করতে হয়ভুলে যাওয়ার ভয়চাপ দিয়ে বা মুখে বলে
প্রত্যেক কাস্টমারের মোট বাকিপাতা উল্টে যোগসূত্র বানাতে হয়
কে কত দিন ধরে বাকিনিজে সাজাতে হয়
কাস্টমার নিজের হিসাব দেখেনহিসাবের লিংকে, অ্যাপ ছাড়া
তাগাদা পাঠানোWhatsApp ফ্রি, এসএমএস
“দিয়েছি” এক ট্যাপে মেনে নেওয়া
স্টক আর কম পড়ার খবরআলাদা খাতানিজে বানাতে হয়
দিনের লাভরাতে হিসাব কষেসূত্র দিয়েআন্দাজেআজকের হিসাবে এক পাতায়
স্টাফের বদল চোখে পড়েকাটাকাটি দেখেসহজে নাকে কী বদলালেন
নেট ছাড়া চলেঅফলাইন ফাইলেলেখা এন্ট্রি, পরে সিঙ্ক
হারালে ফেরতব্যাকআপ থাকলেএকই নম্বরে ঢুকলে

Link-এর ঘরে যা আছে, সব অ্যাপের নিজস্ব ফিচার। অন্য কোনো কোম্পানির অ্যাপের সাথে তুলনা নয়।

সৎ কথা

কাগজের খাতার ভালো দিক আছে

খরচ প্রায় নেই

একটা খাতা আর কলম। মাসিক খরচ নেই।

সবাই চেনে

শেখার কিছু নেই, কাস্টমারও দেখে বোঝেন।

চার্জ বা নেট লাগে না

বিদ্যুৎ গেলেও লেখা চলে।

তাহলে সমস্যা কোথায়?

খাতা নিজে তাগাদা দেয় না, কে কত দিন ধরে বাকি বলে না, কাস্টমার নিজের হিসাব দেখতে পান না, আর হারালে ফেরে না। মাসের শেষে লাভ কত, তা জানতে রাত জেগে যোগ করতে হয়।

শিট আর মনে রাখা

স্প্রেডশিট আর মাথায় রাখা

স্প্রেডশিট

ভালো দিক: নিজের মতো কলাম, হিসাবরক্ষক চেনেন। মন্দ দিক: সূত্র ভাঙে, কাউন্টারে ভিড়ে টাইপ করা কঠিন, কাস্টমারকে কিছু পাঠানো যায় না। Link থেকে দরকারে সব হিসাব Excel-এ নামানো যায়, তাই হিসাবরক্ষকের কাজ থামে না।

মনে রাখা

ভালো দিক: দ্রুত, চেনা কাস্টমারের সাথে সম্পর্ক। মন্দ দিক: ভুল হলে প্রমাণ নেই, আপনি না থাকলে কেউ জানে না, আর ছোট ছোট বাকি জমে বড় হয়। Link-এ মুখে বললেই লেখা হয়, তাই মনে রাখার মতোই দ্রুত।

বদলানো

খাতা থেকে Link-এ, এক বিকেলে

  1. 1

    অ্যাপ নিন, দোকান চালু করুন

    নম্বর দিয়ে ঢুকুন, দোকানের নাম আর ধরন দিন। শুরুর পণ্যের তালিকা নিজেই আসে।

  2. 2

    খাতার মোট বাকি তুলুন

    প্রত্যেক কাস্টমারের নাম আর আজকের মোট বাকি একবার লিখুন বা বলুন। পুরোনো সব লাইন তুলতে হবে না।

  3. 3

    কিছুদিন পাশাপাশি

    খাতা রেখে দিন; প্রথম ৭ দিন Link-এ লিখে দেখুন রাতের হিসাব মেলে কি না।

প্রশ্ন

তুলনা নিয়ে প্রশ্ন

  • কাগজের খাতা ছেড়ে অ্যাপে যাওয়া কি ঝামেলার?
    না। প্রত্যেক কাস্টমারের নাম আর এখনকার মোট বাকি একবার লিখলেই হয়, বা মুখে বলুন। চাইলে কিছুদিন খাতা আর অ্যাপ পাশাপাশি চালান।
  • খাতার তুলনায় অ্যাপের খরচ কত?
    নিজের ব্যক্তিগত খাতা সবসময় ফ্রি। দোকানের প্ল্যান প্রথম ৭ দিন বিনামূল্যে, তারপর প্রতি ব্যবসা ৳১৯৯/মাস। এসএমএস আলাদা: ৬০০টি ৳২৩৯; WhatsApp-এ তাগাদা ফ্রি।
  • ফোন হারালে হিসাব কি হারাবে?
    না। একই নম্বরে নতুন ফোনে ঢুকলে সব হিসাব ফিরে আসে। কাগজের খাতা হারালে বা ভিজলে তা আর ফেরে না।
  • Excel শিট দিয়েও তো চলে, অ্যাপ কেন?
    শিটে সূত্র আর কলাম নিজে বানাতে হয়, কাউন্টারে ভিড়ে টাইপ করা কঠিন, আর কাস্টমারকে লিংক বা তাগাদা পাঠানো যায় না। Link-এ এসব তৈরি; দরকারে সব হিসাব Excel-এ নামানোও যায়।
  • বয়স্ক বা কম পড়তে পারা মানুষ চালাতে পারবেন?
    বাংলায় মুখে বলে লেখা যায়, আর পণ্য বড় বোতামে থাকে। তবু যিনি কাগজে স্বচ্ছন্দ, তাঁর জন্য খাতার ভালো দিকগুলো আমরা নিচে সৎভাবে লিখেছি।

৭ দিন খাতার পাশে Link চালিয়ে দেখুন

তারপর দোকানের প্ল্যান ৳১৯৯/মাস। নিজের খাতা সবসময় ফ্রি।

আরও পড়ুন